× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শঙ্কামুক্ত ফারুকী, দোয়া চাইলেন তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:২১ পিএম

শঙ্কামুক্ত ফারুকী, দোয়া চাইলেন তিশা

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার সন্ধ্যার পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিনি জানান, আপাতত শঙ্কামুক্ত ফারুকী। তবে তিন দিন থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে। এই খবরে স্বস্তি প্রকাশ করছেন ফারুকীর প্রিয়জন ও ভক্তরা।

তিশা জানান, সোমবার সন্ধ্যার পর অসুস্থ বোধ করেন ফারুকী। তারপর তিনি শুরুতে ধানমণ্ডির একটি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে পান্থপথের হাসপাতালে ভর্তি হন। 

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পরিচালক। নিউরো আইসিইউতে অবজারভেশনে রয়েছেন তিনি। সবার কাছে মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া চেয়েছেন তিশা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা