× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও হলিউডে দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:৪৫ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৮:৩৮ পিএম

‘দ্য হোয়াইট লোটাস’ ওয়েব সিরিজে অভিনয় করবেন দীপিকা

‘দ্য হোয়াইট লোটাস’ ওয়েব সিরিজে অভিনয় করবেন দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আবারও হলিউডে পাড়ি দিচ্ছেন তিনি।  আমেরিকান কমেডি ড্রামা ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয় করবেন। তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইন।

সিরিজ়ের প্রথম দুটি সিজ়ন দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। অবশ্য ভারতীয় দর্শকের কাছে বিশেষ পরিচিত নয় এই সিরিজ। তবে তৃতীয় পর্বে দীপিকা থাকায় ভারতেও এই সিরিজ নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন নির্মাতারা।

এই সিরিজের প্রথম দুটি সিজন যথাক্রমে হাওয়াই দ্বীপপুঞ্জ ও সিসিলিতে শুটিং হয়েছিল। তৃতীয় সিজনের শুটিং হবে থাইল্যান্ডে। তবে শুটিং শুরু হবে কবে থেকে, সে বিষয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও কিছু জানা যায়নি।

‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন মাইক হোয়াইট। এইচবিও ম্যাক্সে এ বছরের অক্টোবরের ৩০ তারিখ সিরিজটি স্ট্রিমিং হবে। ছয় পর্বের এই সিরিজে দীপিকা ছাড়া আরও অভিনয় করবেন জন গ্রিস, অ্যাডাম ডিমার্কো, এফ আব্রাহাম, টম হল্যান্ডার, থিও জেমসের মতো তারকা।     

 ২০১৭ সালে ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় বলিউডের ‘মস্তানি’র। সেই সিনেমায় হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা