× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ তাপসের অফিসে অভিনেত্রী স্বস্তিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৫:৪০ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৫:৪৬ পিএম

তাপসের অফিসে স্বস্তিকা মুখার্জি

তাপসের অফিসে স্বস্তিকা মুখার্জি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বাংলাদেশে এসেছেন। শনিবার হঠাৎ করে গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত হন ‘টেক অন’খ্যাত এই নায়িকা। গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও আড্ডা দেন। 

তাপস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, ‘না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না’ গানটি।

এটুকু তথ্য জুড়ে দেওয়াই যায়, হিন্দুস্থান রেকর্ডসের জন্য রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন স্বস্তিকা। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও। তবে কি গান গাইতে বাংলাদেশে এসেছেন স্বস্তিকা? তাপসের সঙ্গে সুরমগ্ন মুহূর্তটি দেখে কারও কারও তেমনটা মনে হতেই পারে।

টিএম নেটওয়ার্ক সূত্র জানায়, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডার জন্য এসেছেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়েও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা