× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েব সিরিজে জেসিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৪:২১ পিএম

জেসিকা আলবা

জেসিকা আলবা

মার্কিন অভিনেত্রী জেসিকা আলবা। বড়পর্দায় ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে কাজ করা হয়নি ছোটপর্দায়। এবার সেই আক্ষেপটাও কাটছে ফ্যান্টাস্টিক ফোরখ্যাত এই অভিনেত্রীর। নেটফ্লিক্সের ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এটি দিয়েই ওটিটিতে নাম লেখাবেন জেসিকা। তবে সিরিজটি এ বছরের কবে নাগাদ মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।

তিনি সিনেমার পাশাপাশি বেশকিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছিল না। অভিনেত্রীর আগ্রহ থাকলেও ভালো গল্পের অভাবে ভুগছিলেন তিনি। এবার মনের মতো গল্প ও চরিত্র বাছাই করে নেমে পড়লেন ওটিটির জন্য, এমনটাই জানিয়েছে হলিউডভিত্তিক গণমাধ্যম হলিউড লাইফ।

জেসিকার ওটিটিতে অভিষেক হতে যাওয়া সিরিজটির নাম ট্রিগার ওয়ার্নিং। এটি পরিচালনা করবেন মৌলি সুরি। থ্রিলার ও অ্যাকশন ধাঁচের এই গল্পের কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এখন চলছে পোস্ট প্রোডাশনের কাজ। মার্চে শুটিং শুরু হওয়ার কথা।

সিরিজটি নিয়ে জেসিকা বলেন, ‌‘অনেক দিন ধরেই ওয়েব সিরিজে কাজ করার পরিকল্পনা ছিল আমার। গল্প পছন্দ হচ্ছিল না। আমি অ্যাকশন ধাঁচের গল্প দিয়ে এ প্ল্যাটফর্মে যাত্রা করতে চেয়েছিলাম। অবশেষে তেমনই একটি গল্প হাতে এসেছে। কাজটি করার জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি। স্ক্রিপ্টের কাজ চলছে। আশা করি এ যাত্রাটি স্মরণীয় হয়ে থাকবে।

ট্রিগার ওয়ার্নিং সিরিজে জেসিকা ছাড়াও হলিউডের একঝাঁক তারকা অভিনয় করবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মার্ক ওয়েবার, অ্যান্থনি মিচেল হল, টন বেল, জ্যাক ওয়েরি, গ্যাব্রিয়াল ব্যাসো, ক্যাইও লেমান, নাদিভ মলচো, পিটার মুনরো, জেমস ক্যাডি, স্টিফেন জোনস, কেইল পটার ও হ্যারি ডিলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা