× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উষ্ণতা ছড়াচ্ছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৪:২৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৫:২১ পিএম

উষ্ণতা ছড়াচ্ছেন শুভশ্রী

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফটোশুটের ছবি শেয়ার করেছেন শুভশ্রী। কালো পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। পরনে কালো রঙের ভেলভেটের স্লিটকাট গাউন; যা দেখে ঘুম উড়েছে ভক্ত ও অনুরাগীদের।

সদ্য দুই-এ পা রেখেছে ছেলে ইউভান। সংসার ও অভিনয় সমানতালে সামলাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে চলছে ফটোশুটও।

অন্তঃসত্ত্বা অবস্থায় চেহারায় কিছুটা বদল এসেছিল। ওজনও বেড়েছিল। কিন্তু নিন্দুকের কোনো কথাই কানে তোলেননি শুভশ্রী। খানিকটা সময় নিয়েছেন বটে, তবে আবার পুরনো ছন্দে তন্বী চেহারায় ক্যামেরাবন্দি হয়েছেন।

কেবল নিজের পোশাকেই নয়, পাশ্চাত্য পোশাকেও সমানভাবে সাবলীল শুভশ্রী। ওজন কখনই ভাবায়নি তাকে। ফিট থাকাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে তিনি জনপ্রিয়ও সে কারণেই। ছবিতে কেবল পোশাকই নয়, শুভশ্রীর মেকআপও ছিল নজরকাড়া। মেকআপ সাধারণ হলেও ‘স্মোকি আই লুক’ তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। কানে হিরের দুল, আর খোলা চুলে অপরূপা নায়িকা।

শুভশ্রীকে এই রূপে দেখে একাধিক তারকা সেই ছবির নিচে নানা মন্তব্যও করেছেন। গায়িকা আকৃতি কক্কর লিখেছেন, ‘হট মাম্মা’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা