× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুনের হুমকির জেরে নিরাপওা বাড়ানো হলো সালমান, অক্ষয় ও অনপুম খেরের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৪:০৪ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৮:৩১ পিএম

খুনের হুমকির জেরে নিরাপওা বাড়ানো হলো সালমান, অক্ষয় ও অনপুম খেরের

বলিউড তারকা অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার ও অনুপম খের খুনের হুমকি পেলেন ভারতের কুখ্যাত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে। এর জেরে ভারত সরকারের পক্ষ থেকে এই তারকাদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে লাগাতার মৃত্যুর হুমকির মুখে সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে ভাইজানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে সরকরা। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যায় হাত রয়েছে বিষ্ণোইয়ের, এমনই অভিযোগ উঠে এসেছে। দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সাল্লু ভাই। তাই সালমানের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না মহারাষ্ট্র সরকার। অন্যদিকে অক্ষয় কুমার ও অনুপম খেরকেও এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে ভারত সরকার।

এর আগে চলতি বছরের জুনে সালমান খান ও তার বাবা সেলিম খানকে একটি উড়ো হুমকি চিঠি পাঠানো হয়। সেখানে স্পষ্ট লেখা ছিল, ‘মুসেওয়ালার মতো পরিণতি হবে’ সালমান ও সেলিম খানের।

প্রসঙ্গত, প্রকাশ্য রাস্তায় গুলিতে ঝাঁঝরা করে হত্যা করা হয় মুসেওয়ালাকে। এরপর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একাধিক গ্যাংস্টার গ্রেফতার হন পুলিশের হাতে, যারা পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছেন সালমানকে হত্যার ছক কষছিলেন তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এতদিন ধরে মুম্বাই পুলিশ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছিল সালমানকে। মিড-ডের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এবার থেকে দাবাং খান পাবেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয়।

ভারতে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয় হলো তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়। এ নিরাপত্তা বলয়ে আটজনের কাছাকাছি নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকেন; যাদের মধ্যে একজন অথবা দুজন ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো থাকেন এবং বাকি দক্ষ পুলিশ অফিসাররা নিযুক্ত থাকেন। অন্যদিকে অনুপম খের ও অক্ষয় কুমারকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা বলয় প্রদান করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। গণমাধ্যমের দাবি, এ সুরক্ষার ব্য়য়ভার অভিনেতারা নিজেরাই বহন করবেন।

প্রসঙ্গত, মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে গত কয়েক মাসে লরেন্স বিষ্ণোই ও গোল্ডি বারের মতো কুখ্যাত গ্যাংস্টাররা সালমান খানকে হত্যার ছক কষছেন। এমনকি দুবার সালমানের ওপর হামলার চেষ্টাও চালিয়েছেন তারা, যদিও তা ব্যর্থ হয়। অন্যদিকে নাগরিকত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার হুমকির জেরে বাড়ানো হলো অক্ষয় ও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয়ের জেরে লাগাতার হুমকি পাওয়া অনুপম খেরের নিরাপত্তা।


প্রবা/এসএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা