× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানে ফিরলেন ইভা আরমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৬:২৭ পিএম

গানে ফিরলেন ইভা আরমান

দীর্ঘদিন পর আবারও গানে ফিরছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। খুব শিগগির তিনি প্রকাশ করবেন 'তুমি অনেক দামি' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এটির সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি। গানটিতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন আরমান।

গানটি প্রসঙ্গে ইভা বলেন, অনেক দিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গান করব। 'তুমি অনেক দামি' গানের বাইরেও আরও কয়েকটি গানের কাজ হাতে আছে। চলতি বছরে এগুলো প্রকাশ করব।' ২০০৪ সালে ইভা গানের জগতে আসেন।

তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আঁধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা