× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পী সমিতি থেকে অব্যাহতি চাইলেন অভিনেতা সাইমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৫:৩৮ পিএম

শিল্পী সমিতি থেকে অব্যাহতি চাইলেন অভিনেতা সাইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন অভিনেতা সাইমন সাদিক। শনিবার (২০ জানুয়ারি) শিল্পী সমিতি বরাবর তিনি অব্যাহতিপত্র জমা দেন।

অব্যাহতিপত্রে সাইমন সাদিক লেখেন, ‘আমি সাইমন সাদিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে একমত হতে পারছি না। সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।’

পত্রে আরও উল্লেখ করা হয়, ‘আমার অভিনীত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি গতকাল ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যা আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। যে কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি ভাষার সিনেমা আমদানি প্রঙ্গে আমাদের সমিতি নীরব রয়েছে। এসব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি (নিজেকে) অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি। অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাব।’

উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) এক দিনেই একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পায়। বলা প্রয়োজন, দেশের প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। দেশের দুটি সিনেমা ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’ ছাড়াও শুক্রবার মুক্তি পায় ওপার বাংলার ‘হুব্বা’। দেশের দুই সিনেমার চেয়েও বিপুল সংখ্যক বেশি প্রেক্ষাগৃহ নিয়ে পর্দায় সিনেমাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা