× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেব্রুয়ারিতে রাকুল-জ্যাকির বিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৩:৪৩ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৪:০৭ পিএম

ফেব্রুয়ারিতে রাকুল-জ্যাকির বিয়ে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। দীর্ঘদিন প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

আগামী ফেব্রুয়ারি মাসে মালা বদল করবেন রাকুল-জ্যাকি। বম্বে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাকুল-জ্যাকির প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই প্রেমিক যুগল।

পুরোদমে বিয়ের প্রস্তুতি চলছে। কনের পোশাক ডিজাইন করছেন তরুণ তাহিলিয়ানি। বিয়ের পরপরই কাজে ফিরবেন রাকুল। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রাকুল কিংবা জ্যাকি। ২০২২ সালে রাকুল প্রীতের জন্মদিনে জ্যাকির সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা