× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অংকনের কণ্ঠে সোনার ময়না পাখি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪ ১২:৫২ পিএম

সংগীত শিল্পী অংকন ইয়াসমিন

সংগীত শিল্পী অংকন ইয়াসমিন

বাংলাদেশের এ প্রজন্মের শিল্পীদের মধ্যে ফোক ঘরানার গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন অংকন ইয়াসমিন। তার কণ্ঠে একের পর এক ফোকগান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় দুই দিন আগেই অংকন ইয়াসমিনের কণ্ঠে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ফোকগান ‘আমার সোনার ময়না পাখি’। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।

অংকন বলেন, ‘ফোকগানের প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। কেন যেন এ গানগুলো নিজের মধ্যে লালন করতে, ধারণ করতে আমি বেশি পছন্দ করি। যে কারণে গাইতেও ভীষণ ভালো লাগে। সোনার ময়না পাখি গানটি এর আগে বাংলাদেশের বহু শিল্পী গেয়েছেন। প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে সর্বোচ্চ ভালোভাবে গাইবার চেষ্টা করেছেন। আমিও আমার অবস্থান থেকে চেষ্টা করেছি। গানটির নতুন সংগীতায়োজন করেছেন অভিজিৎ চক্রবর্তী জিতু। তিনি এর আগেও আমার গানের সংগীতায়োজন করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞা বেশ ভালো। আশা করছি যত দিন যাবে শ্রোতা-দর্শকের আমার গাওয়া এ গানের প্রতি ভালো লাগা বাড়বে।’

গানের সংগীতায়োজক অভিজিৎ জিতু বলেন, ‘ফোকগানে এ প্রজন্মের শিল্পীদের মধ্যে অনন্য অংকন। সে চেষ্টা করে গানটিকে নিজের মধ্যে পুরোটাই ধারণ করে গাইতে। যথারীতি এ গানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এ গানের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নূর হোসেন হীরা। গানটি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এদিকে অংকন জানান ২ ফেব্রুয়ারি গাজীপুরের একটি কলেজে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন তিনি। এরপর টানা আরও কয়েকটি শো রয়েছে তার।

অংকনের কণ্ঠে এর আগে জনপ্রিয়তা পাওয়া ফোকগানের মধ্যে ‘চেংড়া বন্ধুয়া’, ‘বেতের আড়া’, ‘নাও ছাড়িয়া দে’, ‘আগুন লাগাইয়া দিলো কনে’, ‘বন্ধু যায়’, ‘কাঙ্খের কলসি’, ‘গান গাই আমার মনরে বুঝাই’, ‘ওরে গাড়িয়াল বন্ধুরে’ ইত্যাদি উল্লেখযোগ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা