× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশ-নুসরাতের মেন্টাল এখন সেন্টিমেন্টাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম

যশ-নুসরাতের মেন্টাল এখন সেন্টিমেন্টাল

কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে বড় খবর শোনা যায় মঙ্গলবার। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট। এর আগে আলিপুর আদালত নির্দেশ দেয়, নুসরাতকে সশরীরে হাজিরা দিতে হবে কোর্টে। 

সেই নির্দেশের বিরোধিতা করে জজ কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রীর আইনজীবী। তবে বিচারক জানান, নিম্ন আদালতের রায় বহাল থাকবে। অর্থাৎ সশরীরে হাজিরা দিতেই হবে তাকে। 

এবার নতুন খবর হলো সাংসদ নুসরাত জাহান ও তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত জুটির সিনেমা মুক্তি পাচ্ছে ১৯ জানুয়ারি। এটা তারা প্রযোজনাও করেছেন। ছবির নাম ‘মেন্টাল’। সেই ছবি মুক্তির আগে আগে নাম বদলেছে। ‘মেন্টাল’ এখন ‘সেন্টিমেন্টাল’। 

নুসরাত তার সোশ্যাল পেজে একটি পোস্ট করে বিষয়টি জানান। সাংসদ-নায়িকা তথা প্রযোজক লেখেন, ‘দর্শকের ভালোবাসায় আমরা ‘মেন্টাল’ থেকে হলাম ‘সেন্টিমেন্টাল’। শুধু নাম বদলেছে। খেলাটা একই আছে। দেখা হচ্ছে ১৯ জানুয়ারি, সিনেমা হলে।’ 

জানা গেছে, সেন্সর বোর্ডের আপত্তির কারণেই ছবির নামে পরিবর্তন আনা হয়েছে।

যশ- নুসরতের প্রযোজনা সংস্থা হোআইডি ফিল্মসের ব্যানারে আসছে নতুন এই ছবিটি। ‘সেন্টিমেন্টাল’ পরিচালনা করেছেন বাবা যাদব। ছবিতে যশকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। 

এ ছাড়াও রয়েছে বেশ কয়েকটি চমক। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী ঘোষ। কমিশনারের চরিত্রে দেখা যাবে রাজনীতিবিদ মদন মিত্রকেও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা