× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুক্র ও শনিবার কক্সবাজারে মঞ্চস্থ হবে ‘আলিবাবা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৪:৩৮ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৪:৫৪ পিএম

শুক্র ও শনিবার কক্সবাজারে মঞ্চস্থ হবে ‘আলিবাবা’

কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের প্রযোজনায় মঞ্চ নাটক ‘আলিবাবা’ দুই দিনব্যাপী মঞ্চায়ন হতে যাচ্ছে। আগামী শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে।

ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ এর রচনায় নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন নির্দেশক স্বপন ভট্টাচার্য্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘চিরায়িত বাংলা নাটক মঞ্চায়ন’ শিরোনামে দেশব্যাপী মঞ্চনাটক মঞ্চায়নের অংশ হিসেবে এটি মঞ্চায়ন হচ্ছে বলে জানিয়েছেন, নাট্য নিদের্শক স্বপন ভট্টাচার্য্য।

তিনি জানান, কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলা নাটকের প্রসারে শিল্পকলা একাডেমির এমন আয়োজন। নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় দেশব্যাপী চলছে এমন আয়োজন। যা সুস্থ সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা