× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলচক্র শুরু করলেন মন্দিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৩:৫০ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:১৭ পিএম

মন্দিরা চক্রবর্তী

মন্দিরা চক্রবর্তী

ইংরেজি নতুন বছর উদ্‌যাপনে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। ফিরেছেন দুদিন আগে। দেশে ফিরেই পুরোদস্তুর ব্যস্ত তিনি। কয়েকটি টিভি চ্যানেলে নিজের অভিনীত প্রথম সিনেমাকাজলরেখা’ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। কারণ এরই মধ্যে চূড়ান্ত হয়েছেÑ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা।

এর ভিড়ে তিনি শুরু করেছেন তার দ্বিতীয় সিনেমানীলক্র’-এর কাজ। মন্দিরা জানান, ১৫ জানুয়ারি পুরান ঢাকায় শুরু হয়েছে সিনেমার শুটিং। এর গল্পভাবনা অঙ্গন পোদ্দারের। পরিচালনায় আছেন মিঠু খান। গল্প, চিত্রনাট্য সংলাপ রচনা করেছেন অঞ্জন সরকার জিমি, নাজিম উদ দৌলা মিঠু খান।

সিনেমায় মন্দিরাকে দেখা যাবে রাইমা চরিত্রে। কাজলরেখার মুক্তি এবং নীলচক্রের শুটিং শুরু নিয়ে মন্দিরা বলেন, ‘জীবনের প্রথম সিনেমা কাজলরেখা। এর আগে অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি, মন সায় দেয়নি বলে করিনি। কাজলরেখা করব বলেই হয়তো দীর্ঘ একটা সময়ের অপেক্ষা ছিল। আমি ছবিটির মুক্তি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার বিশ্বাস কাজলরেখা দর্শকের ভীষণ পছন্দের সিনেমায় পরিণত হবে।

সেই সঙ্গে আনন্দ হচ্ছে আরও একটি মনের মতো সিনেমার কাজ শুরু করতে পারলাম। নীলচক্রের শুটিং শুরুর আগে রিহার্সেল করেছি। নিজেকে তৈরি করতে হয়েছে। ছবির গল্পটা এক কথায় দুর্দান্ত। আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ মন্দিরা চক্রবর্তী নাচে পারদর্শী। এর আগে তিনি মিউজিক ভিডিওতে যেমন মডেল হিসেবে কাজ করেছেন, তেমন নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা