× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বছরে ব্যস্ততার পরিকল্পনা টয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ২১:৪৮ পিএম

নতুন বছরে ব্যস্ততার পরিকল্পনা টয়ার

একটা সময় তুমুল ব্যস্ততায় সময় পার করলেও গেল কয়েক বছর ধরে কাজে একটু অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। মাঝেমধ্যে নাটক কিংবা ওয়েবে দেখা দিয়েছেন। 

তবে এখন নিয়মিত হবেন বলে জানালেন তিনি।

মুমতাহিনা টয়া বলেন, ‘বলতে পারেন মাঝে একটা লম্বা বিরতি নিয়েছিলাম। এরপর অল্প কিছু কাজ করলেও সেভাবে নিয়মিত হতে পারছিলাম না। পরিবার এবং অন্যান্য কাজ নিয়ে নিজের কিছু ব্যস্ততা ছিল। তাছাড়া আমি যে সময়টাই বিরতি নিয়েছিলাম তখন ভালো গল্প কিংবা স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটু বিরতি নিই। 

যে ধরণের কাজ সবসময় করে আসছিলাম ঠিক সেসবই আসছিল আমার কাছে। বিরতিটা একদম নিজের ইচ্ছেতে নেওয়া, অন্য কোনো কারণ এখানে নেই।’

তিনি আরও বলেন, ‘এই বছর নিয়মিত কাজ করব। পরিকল্পনা করেছি বেশ কিছু। কিছু কাজ নিয়ে কথা হচ্ছে। শিগগিরই শুরু করব। দীর্ঘদিন ধরে এখানে আছি, এখান থেকে অনেকের অনেক ভালোবাসা পেয়েছি। দর্শকদেরও আমাদের প্রতি অনেক প্রত্যাশা থাকে। 

অনেকেই জিজ্ঞেস করেন, কেন কাজ করছি না! কবে দেখতে পাব—এরকম নানা প্রশ্ন। আর বিরতি নেব না, এখন অভিনয়ে সময় দিব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা