× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামীম হাসানের কণ্ঠে আনন্দের গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

শামীম হাসানের কণ্ঠে আনন্দের গান

‘যে জলে প্রেম আছে সেই জলেই নামি, যে জলে ঢেউ আছে সেই জলেই থামি, জলের ছায়ায় জলের মায়ায় ভাসি তুমি আমি’-  তারেক আনন্দের এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শামীম হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। 

ফোক ধাঁচের এ গানটি গতকাল (১৬ জানুয়ারি) প্রকাশ হয়েছে জে এল মিউজিক থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছে এম এইচ রিজভী। গানে শামীমের উপস্থিতিসহ মডেল হয়েছেন ঋতু দত্ত।

গান প্রসংগে শামীম বলেন, ‘অনেক সময় নিয়ে সুর, সংগীত করেছি। পাহাড়ি ফোক ধাঁচের সুর। এর আগে শ্রোতারা আমাকে এমন গানে পাননি। সহজ, সুন্দর কথার গানটি আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘সেই করোনার আগে থেকে গানটির কাজ শুরু হয়। শামীম চমৎকার সুর করেছেন। শ্রোতারা সহজেই এই গানের সাথে সংযোগ হতে পারবেন। সব শ্রেণির মানুষের কাছে ভালো লাগবে গানটি। গানের বাজারের দুঃসময়ে জে এল মিউজিকের কর্ণধার রাশেদ রানা কক্সবাজারের মনোরম দৃশ্যে মিউজিক ভিডিও নির্মাণ করে গানটি প্রকাশ করেছেন। ওনার প্রতি কৃতজ্ঞতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা