× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার রণবীরের সঙ্গে রামায়ণে ববি দেওল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৭:৪৬ পিএম

এবার রণবীরের সঙ্গে রামায়ণে ববি দেওল

দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। এই খবর প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। তবে ছবি ঘোষণার পর থেকে একাধিক বার নানা কারণে পিছিয়ে গিয়েছে ছবির কাজ। 

কখনও চরিত্রের জন্য মানানসই অভিনেতাকে পাননি পরিচালক, কখনও আবার অন্য কোনও ছবির কারণে পিছিয়ে দিতে হয়েছে। তবে সিদ্ধান্ত হয়েছে, নীতেশের ‘রামায়ণ’-এ রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর তার বিপরীতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে সীতার চরিত্রে পছন্দ করেছেন পরিচালক। 

রাবণের চরিত্রে নাকি দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। হনুমানের চরিত্রে নাকি সানি দেওলকেই পছন্দ নির্মাতাদের। এবার জানা গেল ববি দেওলকে দেখা যাবে এই রামায়ণে।

সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর সর্বত্র চর্চা ববিকে নিয়ে। ৩ ঘণ্টা ২০ মিনিটের ছবিতে মাত্র ২০ মিনিটের উপস্থিতি। ছবিতে তার কোনো সংলাপ নেই, শুধুই অভিব্যক্তি। তাতেই ম্যাজিক দেখিয়েছেন তিনি।

এবার ‘রামায়ণ’ সিনেমায় কুম্ভকর্ণের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, এই মুহূর্তে ‘রামায়ণ’-এর মতো ছবির সঙ্গে এখনই যুক্ত হতে চান না তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা