× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূতের গল্পে প্রভাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১২:৩৬ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১২:৩৮ পিএম

ভূতের গল্পে প্রভাস

‘বাহুবলী’খ্যাত তারকা প্রভাসের পরবর্তী সিনেমা ‘দ্য রাজা সাব’। সিনেমাটি পরিচালনা করেছেন তেলেগু নির্মাতা মারুথি। হরর, কমেডি ধাঁচের গল্পে নির্মিত হবে সিনেমাটি।

এর আগে প্রভাসকে হরর গল্পে অভিনয় করতে দেখা যায়নি। তবে হরর গল্পে সিনেমা নির্মাণ করে বেশ পরিচিতি পেয়েছে নির্মাতা মারুথি। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়Ñ লুঙ্গি ও কালো শার্ট পরে আসছেন প্রভাস। তার পেছনে আতশবাজি ফুটছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কালারফুল এই পোস্টার শেয়ার করে নির্মাতা মারুথি ক্যাপশনে লেখেনÑ ভূত তাড়াতে আসছেন আমাদের বাহুবলী। সিনেমাটি তেলেগুর একটি গ্রামের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে।

‘দ্য রাজা সাব’ সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা। সম্প্রতি ভারাইটিকে তিনি বলেন, ‘প্রভাস এর আগে অসংখ্য গল্পে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকমহল থেকে প্রশংসাও। তবে এর আগে এমন গল্পে তাকে কেউ দেখেনি। এ বিষয়ে আমি নিশ্চিত। যার একঝলক পোস্টারের মাধ্যমে ইতোমধ্যেই আমরা প্রকাশ করেছি। সামনে আরও চমক থাকবে। সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়া হবে। শুটিং শুরু হচ্ছে। টানা তিন মাস শুটিং করে এর কাজ শেষ করব। এরপর সিনেমা মুক্তির প্রস্তুতি নেব।’

সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করবেন মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, হৃধি কুমার।

এদিকে গত বছরের শেষ দিকে ‘সালার’ দিয়ে দর্শক মাতিয়েছেন প্রভাস। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কেজিএফ-খ্যাত পরিচালক প্রশান্ত নীলের নির্মাণে এ সিনেমায় মারকুটে চরিত্রে দেখা গেছে প্রভাসকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা