× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এখন তার ওড়ার বয়স’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১০:১৩ এএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ১০:৪৬ এএম

‘এখন তার ওড়ার বয়স’

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অর্থহীন ব্যান্ডের প্রধান গায়ক ও বেজ গিটারিস্ট সাইদুস সালেহীন সুমন। শ্রোতাদের কাছে যিনি ‘বেজবাবা সুমন’ নামেই পরিচিত। মরণব্যাধি এই রোগের কারণে নিয়মিত কনসার্টে দেখা যায় না তাকে। চিকিৎসা শেষে ২০২২ সালে ফিরেছিলেন স্টেজে। কিন্তু এখনও নিয়মিত চিকিৎসা নিতে হয় তাকে।

গেল বছরের অক্টোবরে ব্যাংকক গিয়েছিলেন রুটিন চেকআপ করাতে। চিকিৎসার মধ্যেই দুই চোখে সমস্যা ধরা পড়ে সুমনের। এরপর গেল ডিসেম্বরে দুই চোখেই সার্জারি করাতে হয়েছে তাকে। চোখে সার্জারি করানোর পরও কিছু জটিলতা রয়ে গেছে। যে কারণে কম্পিউটার বা মোবাইল ফোনে কোনো কিছু লেখা বা পড়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পুরোপুরি চোখ ঠিক হতে আরও সময় লাগবে।

এই গায়কের ভাষ্য, ‘আমার চোখের সার্জারি সাকসেসফুল হলেও এখন অতিরিক্ত পর্যায়ে ড্রাই আই সিম্পটমে ভুগছি। সবকিছু অতিরিক্ত ঘোলা দেখছি।’ তবে এতে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন সুমন। তার কথায়, ‘ব্যাপারটা সাময়িক, সুতরাং চিন্তার কিছু নেই। মোবাইল বা কম্পিউটারের সামনে বসা নিষেধ। কিছু একটা লিখতে গেলেও টেক্সটের সাইজ অনেক বড় করে লিখতে হয়। আমি অভ্যাস করে নিয়েছি।’

সম্প্রতি সুমন তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের নতুন একটি ছবি শেয়ার করে সবাইকে তার শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি জানান। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছেন তিনি। এরপর সুমনের বর্তমান অবস্থা জানতে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার টিটুর সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘ভাইয়ের শরীরের ওজন ১৫ কেজির মতো কমে গেছে। কিন্তু তিনি ফাইটার। তিনি আমাদের জানিয়েছেন চিন্তার কিছু নেই। এখন তার ওড়ার বয়স। তাই ওজন কমিয়েছেন। তিনি আশাবাদী এ বছর আবারও স্টেজে ফিরবেন।’

এর আগে ৮ জানুয়ারি ছিল সুমনের জন্মদিন। এদিন সবার ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন এই গায়ক। জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভক্তদের বলেন, ‘ধন্যবাদ আমার পৃথিবী বড় করার জন্য, সবাইকে ভালোবাসি।’

উল্লেখ্য, ব্যাংককের হাসপাতালে দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন বেজবাবা সুমন। কিছুটা সুস্থ হলে ২০২২ সালে দেশে ফিরে আবারও গানে মনোযোগ দেন। যুক্ত হন কনসার্টে। সবশেষ ২০২৩ সালের ২০ অক্টোবর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ ও ২২ অক্টোবর আইসিসিবিতে একটি কনসার্টে অংশ নেয় অর্থহীন। সেখানেও তিনি পারফর্ম করেন। বর্তমানে ব্যান্ডটি তাদের ফিনিক্সের ডায়েরি ২ অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা