× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এখন আমি থেকে আমরা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৬:২৭ পিএম

‘এখন আমি থেকে আমরা’

সপ্তাহের প্রথম দিন শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে করেন লাক্সতারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। এদিন রাতেই হুট করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার বিয়ের ঘোষণা দেওয়ার পর পার হয়েছে মাত্র এক দিন। এবার হঠাৎ বিয়ের ঘোষণা দিলেন দুই পর্দার গুণী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিতে দেখা যায়, অর্ষার বর শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। এসব ছবির ক্যাপশনে অর্ষা লেখেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।’

তবে কবে কোথায় বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি অর্ষা। বিয়ের বিষয়ে জানতে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করেননি তিনি।


২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। নাটক-টেলিফিল্মের পাশাপাশি বেশকটি চলচ্চিত্র ও ওয়েবফিল্মে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা