× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘদিন পর ফিরছেন আসিফ-ডলি জুটি

মহিউদ্দিন আলী মাহি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৮:৫১ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৮:৫৮ পিএম

দীর্ঘদিন পর ফিরছেন আসিফ-ডলি জুটি

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দীর্ঘদিন বাদে আবারও নতুন গান নিয়ে ফিরছেন তিনি। একক নয়, একটি নতুন দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন দেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর আগে তারা একসঙ্গে বহু গানে কণ্ঠ দিয়েছেন। তাই নতুন গানটি নিয়েও বেশ আশাবাদী দুই তারকা।

আসিফ-ডলির ভক্তদের জন্য গানটি তৈরি করেছেন আজমীর বাবু। তিনি জানান, নতুন এ গানের নাম ‘তুই আমার সব’। গানটি লেখার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন আজমীর বাবু। গানটি সম্পর্কে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইতোমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন ভিডিওর জন্য শুটিং চলছে। আগামী ১০-১২ দিনের মধ্যে শুটিং শেষ হবে বলে আমরা আশা করছি। এরপরই মুক্তির তারিখ ঠিক করা হবে।’

তিনি বলেন গানটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘আর্ব’ থেকে প্রকাশ করা হবে।

ডলি ও আসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আজমীর বাবু বলেন, ‘তারা দুজনই দেশের সংগীত অঙ্গনের জনপ্রিয় নাম। দুজন অসংখ্য জনপ্রিয় গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। পেয়েছেন জনপ্রিয়তাও। তাই দুজনের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আমার এই আয়োজন। আশা করি তাদের ভক্ত ও অনুরাগীরা গানটি ভালোভাবেই গ্রহণ করবেন।’

আসিফ আকবর ও ডলি সায়ন্তনীর দেশজুড়ে অসংখ্য ভক্তশ্রোতা রয়েছে। এর আগে তারা দুজন বেশকিছু জনপ্রিয় গান ভক্তদের উপহার দিয়েছেন। যেগুলো ইউটিউবসহ বেশকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়। এ ছাড়া আসিফ নিয়মিত গানের সঙ্গে থাকলেও ডলি সায়ন্তনী দীর্ঘদিন ছিলেন সংগীত থেকে দূরে। তাই নতুন গানে ভক্তদের মনে ডলি কতটা জায়গা করে নিতে পারবেন সেটি সময়ই বলে দেবে। 

এ গান নিয়ে ডলি বলেন, ‘দীর্ঘ সময় গান, মাইক্রোফোনের সঙ্গে যোগাযোগ নেই। সংগীত থেকে নিজেকে দূরে রেখে সময় দিয়েছি পরিবার ও নিজের ব্যবসায়। তবে যা কিছুই করি না কেন সংগীত যে আমার রক্তে। তাই গানের ডাক পেলেই ছুটে আসি। অনেক দিন পর আসিফ আকবরের সঙ্গে গান হলো। এটা আনন্দের। খুব মিষ্টি একটি গান করেছি আমরা।’

আসিফ ও ডলির শ্রোতা প্রিয় গানের তালিকায় রয়েছে- যায় যায় দিন, কেন তুমি চুপচাপ, একটাই চাঁদ, মিষ্টি মেয়ে, আমার যায় দিন ও সব শেষ ‘মন হয়ে যায় ভালো’ ইত্যাদি।


প্রবা/এমএএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা