বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৮:৪৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৮:৫৫ পিএম
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। নিজের কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন দেশ-বিদেশের ভক্তদের। তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানটি ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। গান গেয়ে জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এবার তিনি নতুন পেশায় যোগদান করলেন। ডাক্তারি পড়া শেষ হওয়ার সাথে সাথে এই পেশায় কর্মজীবন শুরু করলেন তিনি।
ঐশী মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ডাক্তার হিসেবে যোগ দিয়েছেন।
ফেসবুক পোস্টে ঐশী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ঐশী উচ্চমাধ্যমিক লেখাপড়া শেষ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমএইচ শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। নিয়ম অনুযায়ী ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া ও কৃতজ্ঞতা জানান।
প্রবা/এমএএম/এলএ/এমআই