× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে হুব্বা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৪:৫৩ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১৫:১১ পিএম

বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে হুব্বা

ওপার বাংলার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছবি। সেখানে ভয়ানক এবং দুর্ধর্ষ তার চেহারা। তবে শুধু কি দেয়াল, যাত্রীবাহী বাসের গায়ে এবং অটোগাড়ির পেছনেও জায়গা করে নিয়েছেন মোশাররফ করিম।

আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘হুব্বা’। সেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমায় তাকে নাম ভূমিকায় দেখা যাবে। 

সেই ‘হুব্বা’ একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও. এই ঘোষণা আগেই দিয়েছিল এর আমদানিকারক জাজ মাল্টিমিডিয়া। এবার তারা জানাল, ছবিটি বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি পেয়েছে। জাজ আজ শনিবার তাদের ফেসবুক পেজে জানায়, ‘১৯ জানুয়ারি, আপনারা দেখবেন ‘হুব্বা’, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।’

জাজ কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমিত পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাঁধা নেই। আশা করছি ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি এ দেশের দর্শককে মুগ্ধ করবে।’

ছবিটি বাংলাদেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে জাজ। শুরু হচ্ছে প্রচারণার তোরজোরও।

কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ট্রেলার। দর্শক লুফে নিয়েছেন সেটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়েছে মোশাররফ করিমের দুই বাংলার ভক্তদের উচ্ছ্বাস। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও এই অভিনেতা অসংখ্য ভক্ত রয়েছে।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান!

বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে আরও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা