× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন গানে বছর শুরু জেনিফারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১৬:০৭ পিএম

নতুন গানে বছর শুরু জেনিফারের

হলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। বছরের শুরুতেই ভক্তদের জন্য নতুন গান উপহার দিলেন তিনি। ১২ জানুয়ারি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন গান ‘কান্ট গেট এনাফ’। গানটি ইউটিউবে ইতোমধ্যেই ট্রেন্ডিংয়ে এসেছে।

মার্কিন র‍্যাপার যে কোলের মিউজিক ও কথায় গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয় করেছেন জেনিফার। ৪ মিনিট ৭ সেকেন্ডের এই ভিডিওটি ইউটিউবে হিট করার পাশাপাশি গ্লোবাল বিলবর্ডেও সেরা ১০ এর মধ্যে চলে এসেছে।

গানের ভিডিওতে জেনিফারের বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী মায়ার্স। দুজনের ক্যামিস্ট্রি দর্শকদের এতোটাই মুগ্ধ করেছে যে মাত্র কয়েক ঘণ্টাতেই গানটি ইউটিউবে দুই মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। আর রিয়েক্ট পড়েছে ৫০ হাজারেরও বেশি। 

গানটির জনপ্রিয়তা নিয়ে সম্প্রতি পিপল ম্যাগাজিনের মুখোমুখি হন জেনিফার। তিনি বলেন, ‘গানটি লেখা হয়েছে মানুষের মানসিক শান্তির বিষয়টি মাথায় রেখে। গানটি করার সময়ই আমরা ধারণা করেছিলাম এটি হিট হতে যাচ্ছে। এর কারণ গানের কথা ও মিউজিক। দুটোই শ্রোতাদের আকৃষ্ট করেছে। এটি আমার আসন্ন অ্যালবাম ‘দিস ইজ মি’- এর প্রথম গান। ফেব্রুয়ারির ১৬ তারিখ এই অ্যালবামের দ্বিতীয় গান মুক্তি দেওয়া হবে।’

‘দিস ইজ মি’ জেনিফারের নবম অ্যালবাম। এর আগে তার ৮টি অ্যালবাম বের হয়েছে। যার প্রতিটিই দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে। তাই নতুন অ্যালবাম নিয়েও বেশ আশাবাদী মার্কিন এই গায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা