× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দায় আনন্দ ফেরি করেছেন তিনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১২:১৬ পিএম

পর্দায় আনন্দ ফেরি করেছেন তিনি

চলচ্চিত্রের পর্দায় আনন্দ ফেরি করেছেন তিনি। তার অভিনয় দেখে দুঃখ ভুলেছেন কোটি কোটি দর্শক। বলছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের কথা। মৃত্যুর পর এ অভিনেতা আজও যেন জীবন্ত হয়ে আছেন সবার হৃদয়ে।

২০০৩ সালের ১৩ জুলাই এ কমেডি সুপারস্টার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এরপর দিলদার অভিনীত ছবিগুলো সিনেমা হলে কিংবা টেলিভিশনের পর্দায় যখনই প্রচার হয় দর্শক তাকে নিয়ে আফসোস করেন। দিলদার গেলেন, তার মতো কেউ আর এলেন না।

আজ ১৩ জানুয়ারি, এ নন্দিত অভিনেতার জন্মদিন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার। তিনি এসএসসি পাস করার পর পড়াশোনার ইতি টানেন।

‘কেন এমন হয়’ চলচ্চিত্র দিয়ে ১৯৭২ সালে অভিনয়জীবন শুরু করেন দিলদার। দীর্ঘদিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘বেদের মেয়ে জোছনা’ ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে।

দিলদার এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল ‘আবদুল্লাহ’ নামে একটি চলচ্চিত্র। সুপারহিট হয়েছিল সে ছবিও। তার বিপরীতে নায়িকা ছিলেন নূতন। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ছবিতে ঠাঁই পাওয়া গানগুলো।

সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম। এ দম্পতির দুই কন্যাসন্তান। বড় মেয়ের নাম মাসুমা আক্তার। ছোট মেয়ে জিনিয়া আফরোজ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও উজ্জ্বল হয়ে হয়ে আছে দিলদারের নাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা