× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙ্গনায় ফজলুর রহমান বাবু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ১১:৪৩ এএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ১১:৪৮ এএম

রঙ্গনায় ফজলুর রহমান বাবু

দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের শুরুটা মঞ্চনাটক দিয়ে হলেও বর্তমানে নাটক-চলচ্চিত্রে বিরতিহীনভাবে দাপটের সঙ্গে অভিনয় করছেন। নতুন বছরে বাবু যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। নাম ‘রঙ্গনা’। এ সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার শাবনূর। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আরাফাত হোসাইন।

রঙ্গনায় যুক্ত হয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ জানতে পারি। সে জায়গা থেকে এ গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরান সেটা দেখি না, তার প্রস্তুতি এবং গল্প দেখি। নতুনরাও ভালো করছেন। সবকিছু মিলে যাওয়ায় এ সিনেমায় যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করি সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’

অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে শুটিং। এ বছরের দুই ঈদের একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি এখনও। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা