× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ম্রুণাল ঠাকুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ২১:১৮ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ২২:৫২ পিএম

ম্রুণাল ঠাকুর। ওটিটিপ্লে থেকে

ম্রুণাল ঠাকুর। ওটিটিপ্লে থেকে

২০২২সালের সর্বোচ্চ আয়কারী তেলেগু চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ‘সীতা রামম’। এই সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ২০২৩ সালের ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার আরও একটি জনপ্রিয় সিনেমা ‘হাই নান্না’। ছবিটি বিশ্বব্যাপী ৭২ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে সাফল্য অর্জন করেছে। এই বছরও বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চলুন ছবিতে ছবিতে এই অভিনেত্রী সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই-


১৯৯২ সালের ১ আগস্ট মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। কলেজের পর আর পড়াশুনা করেননি। কারণ সেই সময়েই কর্মজীবন শুরু করেন টেলিভিশনে।


২০১৮ সালে তাবরেজ নুরানি পরিচালিত ‘লাভ সোনিয়া’ চলচ্চিত্র দিয়ে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।


এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে সেগুলো ব্যবসায়িক সফল্য পায়নি।


হানু রাঘবপুদি পরিচালিত প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ‘সীতা রামম’ সিনেমাটি তার জীবনের মোর ঘুরিয়ে দেয়। চলচ্চিত্রটি বক্স অফিসে আয় করে ৯৮.১ কোটি রুপি।


গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনয় করা আরও একটি সফল চলচ্চিত্র ‘হাই নান্না’। 


জনপ্রিয়তা অর্জনের পর চলতি পছর বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। যেগুলো মুক্তি পাবে এবছরই। তাই বলাই যায়, তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। ছবিগুলো অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা