× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেতা না হলে রাঁধুনি হতেন ধানুশ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২২ ১৫:৪৪ পিএম

অভিনেতা ধানুশ

অভিনেতা ধানুশ

ভারতের দক্ষিণী সিনেমার তারকা ধানুশ। ব্যতিক্রম সব চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। নায়কসুলভ চেহারা নয়, বরং অভিনয়ের গুণেই সবার মন জয় করেছেন তিনি। ভারতের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পরিচিত ধানুশ। সম্প্রতি তার হলিউডেও অভিষেক হয়েছে।

তুমুল জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ২৮ জুলাই চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে ধানুশ সম্পর্কে একটি মজার তথ্য জেনে নেওয়া যাক।

একদা ধানুশ জানিয়েছিলেন, অভিনেতা না হলে তিনি নিশ্চিতভাবে রাঁধুনি হতেন। কারণ রান্না করতে ভীষণ পছন্দ করেন তিনি। বলিউডে ‘শামিতাভ’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন ধানুশ। ওই সিনেমার প্রচারে এসেই নিজের গোপন প্রতিভার কথা জানান।

ধানুশকে জিজ্ঞেস করা হয়েছিল, অভিনেতা না হলে কী হতেন? জবাবে তিনি বলেছিলেন, ‘নিশ্চিতভাবে শেফ। আমি রান্না করতে ভালোবাসি এবং আমি ছোটবেলায় রান্না নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমি সবসময় আমার বাবার জন্য কিছু রান্না করার পরিকল্পনা করতাম। অমলেট, ফ্রাইড রাইস এবং স্যান্ডউইচের মতো সাধারণ জিনিস শিখেছি; প্রায়শই আমি সেগুলো তৈরি করে বাবাকে অফার করতাম এবং তার অনুমোদনের জন্য অপেক্ষা করতাম। তিনি যখন আমার রান্নার প্রশংসা করতেন, আমি আনন্দিত হতাম।’

ধানুশ জানান, তিনি তার মায়ের কাছ থেকে রান্না শিখেছেন। যদিও কাজের ব্যস্ততায় এখন রান্না ঘরে প্রবেশের সময় পান না। তবে সিনেমার পর্দায় রাঁধুনির ভূমিকায় অভিনয় করতে আগ্রহী।

উল্লেখ্য, ধানুশ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘রানঝানা’, ‘মারি’, ‘ভেদা চেন্নাই’, ‘থাঙ্গা মাগাম’, ‘শামিতাভ’, ‘আসুরান’ ইত্যাদি। গায়ক-গীতিকার হিসেবেও প্রচুর কাজ করেছেন তিনি। সাফল্যময় ক্যারিয়ারে ধানুশ চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার ফিল্মফেয়ারসহ বহু পুরস্কার অর্জন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা