× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের ফজর উৎসবে ‘ফেরেশতে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম

ইরানের ফজর উৎসবে ‘ফেরেশতে’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতে’। আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে জয়ার এই ছবি।

এবার জানা গেল নতুন খবর। সিনেমাটি ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ৪২তম আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে। ‘ফেরেশতে’ উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বীতার জন্য নির্বাচিত হয়েছে।

সী মোর্গ ব্লুরিন পুরস্কারের প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়বে ‘ফেরেশতে’। তেহরানে মঙ্গলবার (৯ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে সিনেমাটির সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া ছাড়া আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী প্রমুখ। চলচ্চিত্রটির গল্প রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ ও চলচ্চিত্রটির পরিচালক মুর্তজা অতাশ জমজম।

 এ সিনেমায় কাজ করা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘এই সিনেমায় কাজ করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সিনেমাটির পুরো টিম তাদের নিজ দেশের ভাষায় কথা বলেন। কিন্তু, চলচ্চিত্রের তো আর ভাষা নেই। সেজন্য আমরা দারুণভাবে সংযোগ করতে পেরেছি। এটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বিশ্বের সিনেমাপ্রেমী মানুষদের ‘ফেরেশতে’ মুগ্ধ করবে।’ 

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ফজর চলচ্চিত্র উৎসব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা