× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যালোইন উদযাপনে ক্যাটরিনা হলেন হার্লে কুইন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৩:৪২ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৪:১৬ পিএম

হ্যালোইন উদযাপনে ক্যাটরিনা হলেন হার্লে কুইন

পশ্চিমা দেশে হ্যালোইন বেশ ঘটা করে উদযাপন করা হয়। তবে বলিউডও এক্ষেত্রে পিছিয়ে নেই। বেশ কয়েকজন বলি তারকা হ্যালোইন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন।

এক্ষেত্রে পিছিয়ে নেই তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। এবারের হ্যালোইনে একটি বিশেষ ফটোশ্যুটে ক্যাটরিনা কাইফ হার্লে কুইনের রূপে রূপান্তরিত হলেন। কুইন হলো ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমার অন্যতম বিখ্যাত চরিত্র।

মার্গট রবির বিখ্যাত জোকার চেহারার মতোই, ক্যাটরিনা তার সিজলিং লুক দিয়ে অনেক ভক্তকে করলেন মুগ্ধ। তবে নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে ভিকি কৌশলের নির্দেশকের ভূমিকা। ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফটোশ্যুটের একটি নেপথ্যের ভিডিও শেয়ার করেছেন যেখানে ভিকি তাকে পোশাক নিয়ে, কীভাবে পোজ দিতে হয় তা নিয়ে নির্দেশ দিচ্ছেন। আর এই ভিডিও শেয়ার করে ক্যাট ক্যাপশনে লিখেছেন, ‘যখন স্বামী পরিচালক হয়ে যায়’। এ থেকে বোঝাই যাচ্ছে, দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন ভিকি-ক্যাট। 


প্রবা/এসএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা