× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রভাসের সঙ্গে আসছেন দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ২০:৪৩ পিএম

প্রভাসের সঙ্গে আসছেন দীপিকা

মুক্তির অপেক্ষায় আছে ভারতের নতুন সিনেমাকল্কি ২৯৮৯ এডি’। সিনেমাটিতে চমক হিসেবে দেখা যাবে প্রভাস-দীপিকা জুটিকে। প্রথমবার তারা একসঙ্গে হাজির হবেন পর্দায়। সিনেমায় তুলে ধরা হবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার যুদ্ধ।মহাভারত’-এর গল্প কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি সিনেমাটি এত দিন পরিচিত ছিলপ্রজেক্ট কে’ নামে। তবে এটি কল্কি ২৯৮৯ এডি নাম নিয়েই মুক্তি পেতে যাচ্ছে।

২০২৩ সালের প্রথম দিকে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা পরিচালক নাগশ্বিন। এর পর মুক্তির বেশকিছু তারিখ নির্ধারণ করা হয়। তবে সিনেমাটি এখনও মুক্তির মুখ দেখেনি। সবশেষ বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা থাকলেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নতুন তারিখ ঘোষণা করা হলো নির্মাতার পক্ষ থেকে। আগামী মে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

প্রভাস দীপিকা পাড়ুকোন প্রথম জুটিবদ্ধ হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। ছাড়া সিনেমায় চমক হিসেবে দেখা যাবে অমিতাভ বচ্চন কমল হাসানকে। দীর্ঘ ৩৮ বছর পর একসঙ্গে হাজির হচ্ছেন দুই অভিনেতা। বাঙালি দর্শকের নজর কাড়তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেতা শাশ্বত চ্যাটার্জিকে।

৬০০ কোটি বাজেটের সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন গ্লামার গার্ল দিশা পাটানি।

সিনেমার অন্যান্য কাস্টিং থেকে শুরু করে অ্যাকশন, কস্টিউম, ভিএফএক্স নিয়েও বেশ আগ্রহী দর্শক। গত বছর ট্রেলার প্রকাশের পর সে আগ্রহটা বেড়েছে দ্বিগুণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা