× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের আনন্দে আবেগে কাঁদলেন ফেরদৌস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৬:৩২ পিএম

জয়ের আনন্দে আবেগে কাঁদলেন ফেরদৌস

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে লড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রথমবারই পেয়েছেন জয়। আওয়ামী লীগের হয়ে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২ হাজার ২৫৭ ভোট। 

গতকাল রবিবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। এসময় কাঁদতেও দেখা যায় তাকে। পাশে ছিলেন স্ত্রী তানিয়া রেজা। ফেরদৌস এসময় স্মরণ করেন তার প্রয়াত বাবা ও শ্বশুরকে। 

ফেরদৌসের কথায়, ‘বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনি একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি। গণমানুষের নেত্রী শেখ হাসিনাকে দেখেছি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।’

সঙ্গে যোগ করে ঢাকা-১০ আসন জয়ী ফেরদৌস বলেন, ‘এই ফুলের মালা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি সেবক হতে চেয়েছিলাম, সেবা করতে চাই। মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেবার করার, করেছিও। জনগণ মালা পরিয়ে দিয়েছে, এখন নিশ্চিত হয়ে তাদের পাশে দাঁড়াব। আমি নেতাকর্মীদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তারা ছাড়া এ জয় কোনোভাবেই সম্ভব ছিল না।’

জয়ের পর আজ সোমবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেরদৌস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা