× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকের অপেক্ষায় সাদিয়া আয়মান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১০:৪০ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১০:৪৮ এএম

অভিষেকের অপেক্ষায় সাদিয়া আয়মান

সরকারি অনুদানে গিয়াস উদ্দিন সেলিমকাজলরেখা’ সিনেমা নির্মাণ করছেন। অনেক আগেই সিনেমার কাজে হাত দিয়েছিলেন তিনি। তখন মিডিয়ায় সবে পথচলা শুরু করেছেন সাদিয়া আয়মান। প্রজন্মের আলোচিত অভিনেত্রীদের মধ্যে তিনি শীর্ষে। সাদিয়া আয়মান শিহাব শাহীনের ওয়েব ফিল্মমায়া শালিক’ দিয়ে ২০২২ সালের শেষে আলোচনায় আসেন। গেল বছর অনেক কাজ করে দর্শকের মনে দাগ কেটেছেন।

তবে সাদিয়া আয়মান অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কাজলরেখা মুক্তির। তিনি জানান, সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী এবং তিনি নিজেও। একই চরিত্রে দুজনের অভিনয়Ñ বিষয়টির বিশদ জানতে হলে সিনেমাটি হলে গিয়ে দেখতে হবে এমনটাই জানালেন সাদিয়া আয়মান। সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা রেখে সাদিয়া আয়মান বলেন, ‘কাজলরেখা নিয়ে আমার অনেক প্রত্যাশা। সিনেমায় অনেক গান রয়েছে। বাংলাদেশে যে সুন্দর সুন্দর লোকসংগীত রয়েছে তা সিনেমায় দর্শক আবারও প্রমাণ পাবেন। গানগুলো শ্রোতা-দর্শকের অনেক ভালো লাগবে। সাদা সাদা কালা কালা গানটি যেমন খুব শ্রোতাপ্রিয়তা পেয়েছিল, আমার বিশ্বাস সিনেমার গানগুলোও তেমন শ্রোতাপ্রিয়তা পাবে।’

সিনেমায় যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন কাজলরেখায় যুক্ত হই তখন আসলে অভিনয়টা ভালো বুঝতাম না। যে কারণে কাজলরেখা চরিত্রে অভিনয়ের সময় প্রায়ই সেলিম ভাই কিংবা খসরু ভাইকে জিজ্ঞেস করতাম কী করব। এভাবেই অভিনয় করেছি কাজলরেখা চরিত্রে। পুরো টিম আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি চেষ্টা করেছি নিজের অভিনয়ের জায়গাটুকু পরিচালকের চাওয়া অনুযায়ী ফুটিয়ে তুলতে।’

এখনও চূড়ান্ত হয়নি কাজলরেখা ঠিক কবে মুক্তি পাবে। তবে চলছে প্রচার। জানা গেছে, সংসদ নির্বাচনের পরপরই চূড়ান্ত হবে এর দিনক্ষণ। প্রত্যাশা করা হচ্ছে আসছে ভালোবাসা দিবসে মুক্তি

সাদিয়া আয়মান সম্প্রতি শেষ করেছেন শিশির আহমেদের পরিচালনায়কেউ কেউ থেকে যায়’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন শাশ্বত। শিগগিরই এটি প্রচারে আসবে। এদিকে ১০ জানুয়ারি দীপ্ত প্লের জন্য টিটো রহমানের পরিচালনায় একটি ওয়েব ফিল্মেও কাজ শুরু করবেন সাদিয়া আয়মান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা