× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাদ পড়লেন ইলিয়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১০:১৫ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১০:৪৮ এএম

ইলিয়ানা ডি ক্রুজ

ইলিয়ানা ডি ক্রুজ

বলিউড অভিনেত্রী ও মডেল ইলিয়ানা ডি ক্রুজ। অনেক দিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে আছেন তিনি। নতুন কোনো সিনেমার সঙ্গেও যুক্ত হওয়ার খবর নেই তার। এর মধ্যেই বাদ পড়লেন ‘রেইড ২’ সিনেমা থেকে।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। রাজ কুমার গুপ্ত পরিচালিত সিনেমার প্রধান চরিত্র অজয়ের সঙ্গে দেখা যায় ইলিয়ানাকে। তবে সিক্যুয়েলে তিনি থাকছেন না এটি নিশ্চিত করেছেন নির্মাতা।

৫ ডিসেম্বর মুম্বাইয়ে রেইড ২-এর শুটিং শুরু হয়েছে। প্রথম দিন থেকেই শুটিং সেটে উপস্থিত আছেন অভিনেতা অজয় দেবগন। দেখা যায়নি অভিনেত্রী ইলিয়ানাকে। এর পরই সিনেমায় তার অভিনয়ের বিষয়ে মুখ খোলেন নির্মাতা রাজ কুমার গুপ্ত। তিনি বলেন, ‘রেইড সিনেমায় অজয়ের বিপরীতে ইলিয়ানাকে অভিনয় করতে দেখা গেলেও সিক্যুয়েলে তিনি থাকছেন না। কারণ এবারের গল্পের সঙ্গে তার চরিত্র তৈরি করা হয়নি। শুধু অজয়ের ওপর গল্পটি এগিয়ে যাবে। তবে বেশ কিছু নতুন চরিত্র আমরা যুক্ত করেছি। অশা করছি রেইড ২ও দর্শককে মুগ্ধ করবে।’

ইলিয়ানাকে সর্বশেষ বড়পর্দায় দেখা যায় অভিষেক বচ্চনের বিপরীতে ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এরপর তিনি ছোটপর্দায় একটি-দুটি কাজ করলেও বড়পর্দায় আর ফিরতে পারেননি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা