প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১১:৫৫ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১২:১৭ পিএম
বলিউডে দুই যুগেরও
বেশি সময় দাপটের সঙ্গে কাজ করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। আপাতত মাতৃত্বের স্বাদ
উপভোগ করছেন তিনি। করণ সিং গ্রোভার ও বিপাশার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। তারা
সেই মেয়ের নাম রেখেছেন দেবী।
তাকে নিয়েই দিব্যি
সময় কাটছে এই যুগলের। ক্রিসমাসে বেশিরভাগ তারকাই মজেছিলেন সেলিব্রেশনে। বাদ পড়েননি
বিপাশা ও তার কন্যা দেবীও। তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবা-মায়ের
সঙ্গে সান্তা সাজে ফটোশুট করে চমকে দিয়েছিল সে। পাশাপাশি নতুন বছরকে বরণ করে নেওয়ার
আয়োজনেও নজর কেড়েছে ছোট্ট দেবী। এখন থেকেই তার ভক্ত সংখ্যা অনেক। তারা দেবীকে দেখে
রীতিমতো আপ্লুত। মেয়েকে নিয়ে কোনো রাখঢাক নেই বিপাশার। তিনি যে মাতৃত্বটা উপভোগ করছেন
সেটাও হরহামেশাই আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
দেবীর বাবা কাজে
ফিরেছেন। তাকে সিনেমায় দেখা গেছে। তবে বিপাশা এখনও ফেরেননি। তবে শোনা যাচ্ছে তিনি প্রস্তুত
হচ্ছেন। চলতি বছরেই অভিনয়ে দেখা যাবে একসময়ের হার্টথ্রব এই নায়িকাকে। বলার অপেক্ষা
রাখে না যেÑ নায়িকা তার প্রত্যাবর্তনের জন্য মজবুত কোনো প্রজেক্টই বেছে নেবেন।
এদিকে আজ বিপাশার
জন্মদিন। মেয়ে ও স্বামীকে নিয়ে বিশেষভাবেই দিনটি কাটাবেন বাঙালি এই বলিউড অভিনেত্রী।
অভিনেতা করণ সিং
গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় ২০২২ সালের নভেম্বরে মা হন বিপাশা।