× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে বছর শুরু মাধুরীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:০৮ পিএম

নতুন পরিচয়ে বছর শুরু মাধুরীর

বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। অভিনয়ে আগের মতো নিয়মিত নন তিনি। কাজের ক্ষেত্রে অনেক বাছবিচার করে সিদ্ধান্ত নিচ্ছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডের এই প্রিয়মুখ। সর্বশেষ তাকে দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর ‘মাজা মা’ সিনেমায়। তবে বছরের শুরুতেই নতুন পরিচয়ে দর্শকের সামনে ধরা দিলেন ধকধক গার্ল খ্যাত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি এবার নাম লিখিয়েছেন প্রযোজনায়ও।

মারাঠি ভাষায় নির্মিত সিনেমা ‘পাঞ্চাক’ প্রযোজনা করেছেন তিনি। কমেডি, ড্রামা ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রাহুল আওতে ও জয়ন্ত জাঠার। ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ৫ জানুয়ারি রাত ৮টায় সিনেমার প্রিমিয়ার হয়।

নিজের নতুন এ পরিচয় নিয়ে মাধুরী গলফ নিউজকে বলেন, ‘ভক্তরা আমাকে আগের মতো অভিনয়ে পাচ্ছেন না। আমি নিজের কাজসহ বেশকিছু রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত সময় পার করছি। তবে সিনেমাই আমার সব। এ কাজটির সঙ্গে যেকোনভাবে আমি যুক্ত থাকতে চাই। সেই চাওয়া থেকেই প্রযোজনায় আসা। আশা আছে সামনে এ পরিচয় নিয়ে অসংখ্য কাজ করার।’

সিনেমায় কোনো চরিত্রে দেখা যাবে না মাধুরীকে। তিনি শুধু প্রযোজনার দায়িত্বে ছিলেন।

গল্পনির্ভর এ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক মারাঠি অভিনেতা। যাদের মধ্যে উল্লেখযোগ্য ভারতী আর্চেকার, সতীশ আলেকার, দীপ্তি দেবী, আনন্দ ইনগ্লে, বিদ্যাধর জোশি, আশিস কুলকার্নি, নন্দিতা পাটকার, তাজশ্রী প্রধানের মতো তারকা।

মাধুরী বর্তমানে ড্যান্স দিওনে রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন শোয়ে অতিথি হিসেবে দেখা যায় তাকে।

বড়পর্দায় তিনি সবশেষ দেখা দিয়েছিলেন ২০১৯ সালে। নির্মাতা অভিষেক ভার্মার এ সিনেমায় ‘কলাঙ্ক’ সঞ্জয় দত্তের বিপরীতে অভিনয় করেন। বিগ বাজেটের এ সিনেমায় মাধুরীর চরিত্রের নাম বাহার বেগম।

মাধুরী ও সঞ্জয় দত্ত ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন একঝাঁক বলিউড তারকা। তাদের মধ্যে সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর অন্যতম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা