× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য উইচার ছাড়ছেন হেনরি ক্যাভিল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৭:২৪ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৮:৫০ পিএম

দ্য উইচার ছাড়ছেন হেনরি ক্যাভিল

‘গেম অব থ্রোন্স’ শেষ হওয়ায় ফ্যান্টাসি ড্রামার ফ্যানবেস যখন দুর্ভিক্ষের মাঝে তখন তাদের সামনে আগমন হলো ‘দ্য উইচারের’। ২০১৯ সালের ১৯ ডিসেম্বর সাবকোওস্কির ‘দ্য লাস্ট উইশ’ ও ‘সোর্ডস অব ডেস্টিনি’এ দুই অ্যান্থলজির সমন্বয়ে ল্যরেন স্মিথ হিসরিচ নেটফ্লিক্সে নিয়ে আসেন ‘দ্য উইচার’ সিরিজ। ‘দ্য ডিফেন্ডার্স’, ‘ডেয়ারডেভিল’, ‘দ্য আমব্রেলা একাডেমি’র মতো জনপ্রিয় সিরিজের চিত্রনাট্যকার, হিসরিচ, দ্য উইচার সিরিজের প্রধান চরিত্র, গেরাল্ট অব রিভিয়ার ভূমিকায় বেছে নিয়েছিলেন নতুন যুগের সুপারম্যান হেনরি ক্যাভিলকে।

তবে নতুন খবর হলো, এ চরিত্র থেকে সরে যাচ্ছেন তিনি। অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন, সিজন ৪ থেকে আর এ চরিত্রে দেখা যাবে না তাকে। তিনি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গেরাল্ট অব রিভিয়ার হিসেবে আমার দানবীয় এবং দুঃসাহসিক জার্নি শেষ হয়েছে। আমি আমার উপাধি এবং তরবারিগুলোকে বিশ্রামে পাঠাব।’

তিনি আরও জানান, তার পরিবর্তে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ বীরত্বপূর্ণ স্বর্ণকেশী এ চরিত্রের দায়িত্ব গ্রহণ করবেন।

‘সাহিত্যিক চরিত্রগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি গেরাল্ট অব রিভিয়ার। আমি এ চরিত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আছি। এবার লিয়ামকে এ চরিত্রে দেখার অপেক্ষায় আছি’- ক্যাভিল লিখেছেন।

এদিকে এ চরিত্রে সুযোগ পেয়ে লিয়াম হেমসওয়ার্থ লিখেছেন, তিনি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছেন। ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা রিভিয়ার অব গেরাল্ট হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন।

তবে তিনি হেনরি ক্যাভিলের প্রশংসাও করেছেন। লিয়াম বলেন, ‘হেনরি ক্যাভিল একজন অবিশ্বাস্য গেরাল্ট ছিলেন এবং আমি সম্মানিত যে তিনি আমাকে উৎসাহ দিয়েছেন।’

পোলিশ লেখক ‘অন্দ্রে সাবকোওস্কি ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে প্রথম, ‘দ্য রোড উইথ নো রিটার্ন’ ছোট গল্পের হাত ধরে উইচারদের পাঠকের সামনে উপস্থাপন করেন। উইচারের শুরু ৪টি ছোটগল্পের মাধ্যমে। এক পোলিশ ফ্যান্টাসি ম্যাগাজিনে ছোটগল্প প্রতিযোগিতায় সেই আশির দশকেই তৃতীয় স্থান অধিকার করে সাবকোওস্কির উইচার ছোটগল্পটি। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকায় ছোটগল্পগুলো মিলে ১৯৯৪ সালে পোল্যান্ডে দ্য উইচারের প্রথম বই ‘ক্রেউ এলফো’ আর ১৯৯৯ সালে ‘প্যানি জেজিওরা’ দিয়ে উইচারের ইতি টানেন লেখক। পরবর্তীতে ২০০৭ সালে প্রথমবারের মতো ইংরেজিতে প্রকাশ করা হয় উইচারের বই। দ্য উইচার বইগুলো পোল্যান্ডসহ পুরো বিশ্বে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৫ মিলিয়ন কপি বিক্রি হয়। ৪টি ছোটগল্প ও ৫টি উপন্যাস মিলিয়ে এ উইচার উপাখ্যান।

সেখান থেকে ‘দ্য লাস্ট উইশ’ ও ‘সোর্ডস অব ডেস্টিনি’ গল্প দুটি নিয়ে যাত্রা করে নেটফ্লিক্সের ‘দ্য উইচার’।

প্রবা/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা