× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটার জাহ্নবী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৪:২৪ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৪:৪০ পিএম

ক্রিকেটার জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নতুন বছরে তার প্রায় ছয়টি সিনেমা মুক্তির কথা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্মরণ শর্মারমিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ১৯ এপ্রিল মুক্তি দেওয়া হবে।

প্রথমবারের মতো ক্রিকেটার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রের নাম মহিমা। সিনেমার গল্প লিখেছেন নিখিল মেহরতারা নির্মাতা নিজে। সিনেমায় জাহ্নবীর সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। তার চরিত্রের নাম মহেন্দ্র। এর আগেরুহি’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন।

সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে। ক্রিকেটাররূপে জাহ্নবীর একটি ছবি সমাজমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নিজের নতুন চরিত্র নিয়ে বেশ আশাবাদী বলিউডের এই নায়িকা। মহিমা চরিত্র নিয়ে সম্প্রতি তিনি বলিউডভিত্তিক গণমাধ্যমে বলেন, ‘গল্পনির্ভর সিনেমায় অভিনয় করতে আমার সব সময়িই ভালো লাগে। কাজগুলোই আমি করতে চাই। কারণ নিজেকে গড়ে তোলার জন্য সিনেমাগুলো আমার স্ট্রেন্থ। এসব সিনেমায় প্রতিনিয়ত নিজেকে ভাঙার সুযোগ পাই। তেমনই একটি সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি। আশা করি দর্শক নতুন এক জাহ্নবীকে দেখবে। যে চরিত্রে এর আগে পর্দায় দেখেনি।’

মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার জন্য জাহ্নবীকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। নিয়মিত বল-ব্যাটের সঙ্গে সম্পর্ক করতে হয়েছে তাকে। শিক্ষা নিতে হয়েছে ক্রিকেট খেলাটাও। এবার বড়পর্দায় নিজেকে কতটা মেলে ধরতে পারবেন দেখার বিষয়।

সিনেমায় জাহ্নবী রাজকুমার ছাড়া আরও অভিনয় করেছেন অভিষেক ব্যানার্জি, কুমুদ মিশ্রা, জরিনা ওহাব, রাজেশ শার্মা, হিমাংশু জাকিরের মতো তারকা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা