× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার নির্বাচনী প্রচার মঞ্চে জায়েদ খানের ডিগবাজি

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:১৯ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:৩৫ পিএম

নির্বাচনী প্রচারের মঞ্চে আলোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। প্রবা ফটো

নির্বাচনী প্রচারের মঞ্চে আলোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। প্রবা ফটো

নেত্রকোণায় নির্বাচনী প্রচার মঞ্চে ডিগবাজি দিয়েছেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিগবাজি দেন তিনি। এর আগে তিনি নেত্রকোণা-৩ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের নির্বাচনী প্রচার করেন। 

মঞ্চে তিনি নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে বক্তব্য দেন এবং বক্তব্য শেষে বেশ কয়েকটি গানের অংশ বিশেষ উপস্থিত ভোটারদের গেয়ে শোনান জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোট দিয়ে অসীম কুমার উকিল দাদাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তা না হলে কিন্তু যেকোনো সময় যে কারও ঘরে ডিগবাজি দিয়ে ঢুকে যাব আমি।’


এ সময় উপস্থিত ছিলেন, নৌকার প্রার্থী অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, বরেণ্য শিল্পী বাউল সালাম সরকার ও ফকির সাহাবুদ্দিনসহ স্থানীয় শিল্পী এবং আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা