× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিল হিম-২

অনন্তের সঙ্গে চমক নানা পাটেকর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৭:৩২ পিএম

সংগৃহীত

সংগৃহীত

পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন প্রথম পরিচালিত সিনেমা ‘কিল হিম’- এরি সিক্যুয়েল ‘কিল হিম-২’ নির্মাণ করছেন তিনি। প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও থাকবে বেশকিছু চমক।

 সম্প্রতি ‘কিল হিম-২’ সিনেমার চমক নিয়ে মুখ খুলেছেন নির্মাতা ইকবাল। তিনি জানান অনন্ত-বর্ষার সঙ্গে সিক্যুয়েলে অভিনয় করবেন বলিউডের নানা পাটেকর।

নানার অভিনয়ের প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আমরা ‘কিল হিম’ সিনেমায় বিদেশি তারকাদের একটি চমক রেখেছিলাম। যেই ধারাবাহিকতা ‘কিল হিম-২’ সিনেমাতেও থাকবে। অনন্ত-বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের নানা পাটেকর। তার সঙ্গে যোগাযোগের পর, তিনি স্ক্রিপ্ট চেয়েছেন। এরপরই আমরা চুক্তির প্রস্ততি নেবো। সিনেমায় তার অভিনয়ের বিষয়ে আমরা আশাবাদী।’ 

এ সিনেমায় আরও কে কে অভিনয় করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘তা এখনই বলতে চাচ্ছি না। তবে বরাবরের মতো এবারও থাকছে চমক। যা সময় নিয়েই প্রকাশ্যে আনতে চাই। ইচ্ছে আছে কয়েকদিন পর সংবাদ সম্মেলন করে বিষয়গুলো সামনে আনার। তখনই সকল শিল্পীদের নাম ঘোষণা করব।’

সম্প্রতি মোহাম্মদ ইকবাল কাজ শেষ করেছেন ‘ডেড বডি’ নামে একটি সিনেমার কাজ। এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা অন্বেষা ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকেই। 

    

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা