× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে নিয়ে প্রথমবার দেশে ফিরছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৪:৩৫ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৪:৪৯ পিএম

মেয়েকে নিয়ে প্রথমবার দেশে ফিরছেন প্রিয়াঙ্কা

শোবিজের সবচেয়ে জনপ্রিয় বলা চলে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতিকে। সারোগেসির মাধ্যমে তারা মা-বাবা হয়েছেন। কন্যাসন্তান জন্ম দিয়েছেন তারা। এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবরটি জানিয়েছিলেন। এরপর থেকেই তাদের সন্তান নিয়ে আলোচনা তুঙ্গে। 

প্রিয়াঙ্কা ও নিক কন্যার নাম রেখেছেন মালতি। এখনও তার মুখ দেখা যায়নি স্পষ্ট করে। তবে প্রায়ই সে খবরের শিরোনামে আসে। এবার তাকে নিয়ে আলোচনা, প্রথমবার মায়ের দেশে আসতে চলেছে সে।

সোমবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের বোডিং পাসের ছবি পোস্ট করে লেখেন, ‘অবশেষে দীর্ঘ ৩ বছর পর বাড়ি ফিরছি।’ 

করোনা সংকটের পর প্রথমবার ভারতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। তা ছাড়াও তার কন্যা মালতির এটি প্রথম ভারত সফর। স্বাভাবিক কারণে এবার ভারতে ফেরাটা প্রিয়াঙ্কার কাছে একটু বেশি আলাদা।

ভালোবেসে ২০১৮ সালে ঘর বাঁধেন প্রিয়াঙ্কা-নিক। সেই থেকে প্রতিদিন তারা রোমান্সে ভরপুর এবং শ্রদ্ধাশীল এক দাম্পত্য উপভোগ করে যাচ্ছেন।


প্রবা/এলএ/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা