× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান নয় অভিনয়কে প্রধান্য দিতে চান সেলেনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৩:১৬ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:১৬ পিএম

সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ

মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ। গানের মাধ্যমে বিশ্বব্যাপী তিনি ব্যাপক পরিচিত এনে দিয়েছে। সেই গান ছেড়ে এখন অভিনয়ে নিয়মিত হতে চান তিনি।  

সেলেনাকে গত কয়েকবছর ধরে গানের চেয়ে অভিনয় আর সঞ্চালনাতেই বেশি দেখা গেছে। তবে এবার গানের চেয়ে অভিনয়কে বেশি সময় দেওয়ার ইঙ্গিত দিলেন।  সম্প্রতি স্মার্টলেস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেনা নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।

সেলেনা বলেন, ‘গানের সঙ্গে আমার যাত্রাটা খুব উপভোগ্য ছিল। বিভিন্ন কনসার্টে ঘোরাটাও ছিল দারুণ ব্যাপার। তবে এখন টিভিতে কাজ করেও খুব বেশ আনন্দ হচ্ছে, তাই এটা চালিয়ে যেতে চাই আমি। অভিনয়েই মনোনিবেশ করতে চাই। মনে হয় চলতি বছরই আমার আর একটিমাত্র অ্যালবাম মুক্তি পাবে, এরপর সম্ভবত আমি অভিনয়কেই প্রাধান্য দেব।’

সেলেনা আরও জানান, মানসিকভাবে চাঙা থাকতে গান বা অভিনয়ের যে কোনো একটা বেছে নিতেই হতো তাকে। কারণ, দুইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চ্যালেঞ্জ নিতে গিয়ে নানা ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়তে হয়েছে এই গায়িকাকয়ে। তাই আর চাপ না নিয়ে অভিনয়েই নিজেকে থিতু করতে চান সেলেনা।


জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডার্স ই দ্য বিল্ডিং’র মাধ্যমে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান সেলেনা। ক্রাইম, কমেডি ঘরানার সিরিজটির প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।


আর এই সিরিজের কল্যাণেই টিভির সেরা অভিনেত্রী হিসেবে গেল বছর গোল্ডেন গ্লোবে মনোনীত হয়েছিলেন সেলেনা। এবারও মনোনয়ন পেয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা