× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতীত কথা ভুলে যেতে বললেন শফিক তুহিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১২:২০ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১২:৩১ পিএম

অতীত কথা ভুলে যেতে বললেন শফিক তুহিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি সুরকার ও গায়ক শফিক তুহিন। নতুন বছরে অতীত কথা ভুলে যেতে বললেন তিনি। তবে এমন কথা বলেছেন গানে গানে। শফিক তুহিনের কথায় ও কম্পোজিশনে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘অতীত কথা যেও ভুলে’। এর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

২ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান মাইসাউন্ডের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। এতে মডেল হয়েছেন হিমেল ও জারা মণি। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘আমার গানের নিজস্ব একটা ধরন আছে। গানটির কথা ও সুরের সঙ্গে সঙ্গতি রেখেই এর ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শক থেকে ভালো সাড়া পাচ্ছি। এ গানটি আমার পক্ষ থেকে আমার প্রিয় শ্রোতাদের জন্য নতুন বছরের উপহার। আশা করি এ বছরটা সবার ভালো কাটবে।’

রেজওয়ান শেখ বলেন, ‘গানটির কথা ও সুর দারুণ। তুহিন ভাইয়ের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। শফিক তুহিন ভাই সব সময় অসাধারণ কাজ করেন। কথা ও সুরের সঙ্গে ঠিক রেখে চেষ্টা করেছি ভালো একটি সংগীতায়োজন করার। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা