× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেত্রী সোনালী চক্রবর্তী আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৪:১১ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৪:২৪ পিএম

অভিনেত্রী সোনালী চক্রবর্তী আর নেই

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর জীবনযুদ্ধে হেরে গেলেন টলিপাড়ার এ অভিনেত্রী। আনন্দবাজার জানায়, সোমবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালী।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী। 

আরও জানা গেছে, মৃত্যুকালে সোনালী চক্রবর্তীর বয়স হয়েছিল ৫৯ বছর।

সর্বশেষ দিওয়ালিতে স্বামী শঙ্করের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল তাকে। টিভি পর্দায় সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। হঠাৎ এ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা টলিউড। 

কয়েক দশক ধরে বাংলা ছবি ও টেলিভিশন ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে ছিলেন সোনালী। ‘হার জিত’, ‘বন্ধন’ ছবিতে তার অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। 

এ ছাড়া জনপ্রিয় টেলিভিশন শো ‘বরিশালের বর কলকাতার কনে’ উপস্থাপনা করে টেলিভিশনেও জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন সোনালী।


প্রবা/এলএ/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা