× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাভিনার মেয়ের সঙ্গে সালমানের ভাতিজার প্রেম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৬:৩৭ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৭:১০ পিএম

রাভিনার মেয়ের সঙ্গে সালমানের ভাতিজার প্রেম

বি-টাউনে ফের নতুন প্রেমের গুঞ্জন। সম্প্রতি বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। এদিকে আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাও এই মুহূর্তে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আর এবার শোনা যাচ্ছে, আরবাজ-মালাইকার একমাত্র ছেলে আরহানও নাকি নতুন প্রেমে পড়েছেন।

জোর গুঞ্জন, বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির প্রেমে পড়েছেন আরহান। রাশা ও আরহানকে মুম্বাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গেছে। 

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভাইরাল ভিডিওতে সাদা টি-শার্ট ও বাদামি ট্রাউজারে দেখা গেছে আরহানকে। অন্যদিকে ডেনিম ব্লু জিন্সের সঙ্গে একটা কালো অফ-শোল্ডার টপে দেখা গেছে রাশাকে। রাস্তায় দেখা যেতেই পাপারাজ্জির নজর এড়াতে তারা গাড়িতে উঠে বসেন। 

আরহানকে সামনের সিটে ও রাশাকে গাড়ির পেছনের সিটে উঠে বসতে দেখা যায়। এদিকে কেউ কেউ বলছেন, আরহান ও রাশার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে, সবক্ষেত্রে প্রেমের তকমা না দেওয়াই ভালো।

প্রসঙ্গত, সম্প্রতি আরবাজ ও সুরা খানের বিয়েতে আমন্ত্রিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও রাশা ট্যান্ডন। বিয়েতে বাবার পাশে ছিলেন আরহান নিজেও। অনেকেরই অনুমান, সেখান থেকেই হয়তোবা রাশার সঙ্গে আরহানের বন্ধুত্ব বা প্রেমের সূত্রপাত হয়েছে। প্রসঙ্গত, বাবার বিয়েতে আরহানকে ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। তার এই শৈল্পিক সত্তায় মুগ্ধ ছিলেন সকলে। এদিকে কাজের ক্ষেত্রে রাশা থাডানি অভিষেক কাপুরের একটি ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন। একই ছবিতে অজয় দেবগনের ভাগ্নে আমন দেবগনও ডেবিউ করতে চলেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা