× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমানের বাড়িতে হলো আমিরের মেয়ের গায়ে হলুদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৫:০৭ পিএম

সালমানের বাড়িতে হলো আমিরের মেয়ের গায়ে হলুদ

ফিটনেস কোচ নূপুর শিখরকে বিয়ে করছেন আমির খানের কন্যা ইরা। বন্ধুর মেয়েকে বিয়েতে দারুণ সারপ্রাইজ দিলেন ভাইজান সালমান খান। আজ বুধবার হবে বিয়ে। বন্ধুর মেয়ের বিয়েতে উচ্ছ্বসিত সালমান। তাই ইরার জন্য মঙ্গলবার রাতে বিশেষ পার্টির আয়োজন করলেন তিনি। সপরিবারের সালমানের গ্যালক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলেন আমির খান।

পাপারাৎজিদের ক্যামেরায় ছেলে জুনাইদের সঙ্গে লেন্সবন্দি হন আমির। অন্যদিকে অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও ছোট ছেলে আজাদকেও দেখা যায় সালমানের বাড়ির গেটে। সাবেকি পোশাকে সেজেছিলেন কিরণ ও আজাদ। তবে একদম ক্যাজুয়াল লুকেই পার্টিতে পৌঁছান আমির। দীর্ঘদিন ধরেই অসুস্থ আমিরের মা, সেই কারণেই চেন্নাইয়ে থাকছিলেন বেশ কয়েক মাস ধরেই। তবে নাতনির বিয়ে উপলক্ষ্যে মুম্বই এসে পৌঁছেছেন জিনাত হুসেন।

বিয়ের আগের রাতে সালমানের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ইরার গায়ে হলুদ। ভাইজানের বাড়িতেই নূপুুরের নামের মেহেন্দি হাতে লাগালেন ইরা।

বিয়ের আগের রাতে ইরার জন্য আদুরে বার্তাও শেয়ার করেন তার হবু বর। জানান, ‘তোমার বাগদত্ত হিসাবে আরও একটা রাত। তোমাকে অনেক ভালোবাসি ইরা।’

খবর, বুধবার সকালে বসেছে ইরার জমজমাট সঙ্গীতের আসর। মেয়ের বিয়ের ঢোল নিয়ে রীতিমতো গানের অনুশীলন করেছেন আমির। বিয়ের অনুষ্ঠানে হাতেগোনা বন্ধু ও দুই পরিবার সামিল হবে। তবে মেয়ে-জামাইয়ের জন্য গ্র্য়ান্ড রিসেপশনের আয়োজন করতে চলেছেন আমির। সেখানে আমন্ত্রিত গোটা বলিউড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা