× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিডিওতে এলো মাহতিম সাকিবের নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৩:০৯ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ১৩:১২ পিএম

ভিডিওতে এলো মাহতিম সাকিবের নতুন গান

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। তার কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে বাংলাএক্সপ্রেস ফিল্মের ইউটিউব চ্যানেলে।

জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেরাজ তুষার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে ঋতি ও সৌরভ ফার্সি। সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। প্রযোজনায় ছিলেন সাইফুল আলম চৌধুরী। 

ভিডিওটি পরিচালনায় করেছেন ওয়াহিদ বিন চৌধুরী ও মামুন খান। ক্যামেরায় ছিলেন সোহাগ খান। গানের শুটিং হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানসহ বিভিন্ন লোকেশনে।

প্রযোজক পারভেজ চৌধুরী জানান, ‘অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন ওয়াহিদ বিন চৌধুরী প্রস্তাব রাখলেন শুধু ঘুরাঘুরি না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলার। সেখান থেকে মাহাথিম সাকিবের গানটি বাছাই করি। আশা করছি দর্শক-শ্রোতা সবার গানটি ভাল লাগবে।’

গানটি নিয়ে মাহতিম সাকিবও বেশ আশাবাদী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা