× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার সঙ্গে প্রেম করছেন শ্রীদেবীর ছোট মেয়ে?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম

কার সঙ্গে প্রেম করছেন শ্রীদেবীর ছোট মেয়ে?

বলিউডের প্রয়াত সুপারস্টার শ্রীদেবী। তার বড় মেয়ে জাহ্নবী কাপুর এরইমধ্যে নিজেকে নায়িকা হিসেবে ব্যস্ত করে তুলেছেন। ছোট মেয়ে খুশি কাপুরও বলিউডে পা রেখেছেন ‘আর্চিস’ দিয়ে। ভালোই আলোচনায় এসেছেন তিনি কাজটি দিয়ে।

এদিকে খুশি এখন আলোচনায় প্রেম নিয়ে। তার প্রথম ছবির সেটেই সহ-অভিনেতার প্রেমে মজেছেন খুশি কাপুর, এমন গুঞ্জন উড়ছে বি-টাউনের আকাশে বাতাসে। 

জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দর্শক মনে কতটা দাগ কেটেছে সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এই ছবির হাতে ধরে বলিউডের তিন স্টারকিড তাদের স্বপ্নের পথচলা শুরু করেছেন। তবে ক্যারিয়ার শুরু হতে না হতেই চর্চায় সেই তিন তারকা সন্তানদের প্রেম কাহিনি। বি-টাউনে জোর গুঞ্জন বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা খান। ওদিকে ‘দ্য আর্চিস’ কো-স্টার বেদাঙ্গ রায়নার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন খুশি কাপুর। 

মাস কয়েক আগেই বেদাঙ্গ ও খুশির সম্পর্কের সমীকরণ নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে। প্রায়শই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা মিলছে দুজনের। খুশির প্রতি বেদাঙ্গের কেয়ারিং মনোভাব দেখে অনেকেরই ধারণা এই সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। দুজনের রসায়ন ঘিরে চর্চার মাঝেই নীরবতা ভাঙলেন বেদাঙ্গ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেদাঙ্গ জানান, খুশির সঙ্গে তার সম্পর্কের গভীরতার কথা। তবে প্রেম? নৈব নৈব চ! বেদাঙ্গ বলেন, ‘খুশি এবং আমার বন্ধুত্বের অনেক কারণ, অনেক মিল রয়েছে। আমরা একই ধরনের গান পছন্দ করি। এবং আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। তবে আমরা ডেট করছি না। খাঁটি বন্ধুত্ব আমাদের।’ 

তবে এই খাঁটি বন্ধুত্বের গল্প বলিউডে বেশ পরিচিত। ‘গুড ফ্রেন্ড’, ‘জাস্ট ফ্রেন্ড’ থাকতে থাকতেই ছাদনা তলা অবধি পৌঁছে যান অনেকে। বেদাঙ্গ নিজেকে সিঙ্গল বলে দাবি করেন। 

এদিকে খুশি কাপুরের ঘরোয়া বার্থ ডে সেলিব্রেশনে দেখা মিলেছিল বেদাঙ্গের। তারপর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন তুঙ্গে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা