× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার মঞ্চস্থ হলো মাইম আর্টের নাটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩ পিএম

প্রথমবার মঞ্চস্থ হলো মাইম আর্টের নাটক

মাইম আর্ট বাংলাদেশে মূকাভিনয়ের অন্যতম একটি সংগঠন। বাংলাদেশে পার্থপ্রতিম মজুমদারের হাত ধরে মাইম শিল্পের আগমন ঘটলেও দেশে শিল্পটির বিকাশের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই মাইম আর্ট এবং এই দলটির প্রতিষ্ঠাতার। সারা বছরই তারা মূকাভিনয়ের প্রদর্শনী আর কর্মশালা নিয়ে ব্যস্ত থাকে। 

সেই ২০০৮ সাল থেকে শুধু মাইম নিয়ে কাজ করে আসলেও চলতি বছরে নতুন চমক দেখাল মাইম আর্ট। প্রথমবারের মতো সংলাপের নাটক মঞ্চে এনেছে দলটি। নাটকের নাম ‘হাল ছেড়ো না’। 

হাসান তারেকের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ মাহাবুবুর রহমান মোল্লা। নাটকে অভিনয় করেছেন মাহাবুবুর রহমান, শাইলু শাহ্, মুন্নি, লেমন, টুটুল, রিপন, রবিন, অনিক, আকবর ও ব্যাপ্তি।

গেল ২২ ডিসেম্বর নাটকটির তিনটি প্রদর্শনী হয়েছে যথাক্রমে ঢাকার জুরাইন, শনির আখড়া ও গুলিস্থানে। 

নির্দেশক মাহাবুব বলেন, ‘বাংলাদেশে মূকাভিনয়কে জনপ্রিয় করতে এবং নতুন মাইম শিল্পী তৈরি করার লক্ষ্যে  মাইম আর্টের সৃষ্টি হয়েছিল। মাইম আর্ট তার লক্ষ্য পূরণ করতে পেরেছে। তাই এখন থেকে মাইম আর্ট মূকাভিনয়ের পাশাপাশি নিয়মিত মঞ্চনাটক নিয়েও কাজ করবে।’ 

এই নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গণজাগরণের নাট্য উৎসবের অংশ হিসেবে মঞ্চে এসেছে। শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে ‌‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’- এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পের সকল শাখার সমন্বয়ে দেশব্যাপী বহুমুখী সাংস্কৃতিক কর্মযজ্ঞের বাস্তবায়িত রূপ ‘গণজাগরণের নাট্য উৎসব’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা