প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৫ পিএম
ভারতের দক্ষিণের সিনেমার বরেণ্য অভিনেতা বিজয়কান্ত। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর বিষয়টি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে নিশ্চিত করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে ইন্ডিয়া টুডে জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিজয়কান্ত। এরপর তার কোভিড-১৯ পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
আশির দশকে চলচ্চিত্রে পা রাখেন বিজয়কান্ত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। দুইবার বিধানসভার সদস্য নির্বাচিত হন।