× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমকে দিলেন মিথিলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১০:২৬ এএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১০:৩২ এএম

চমকে দিলেন মিথিলা

নতুন বছরে বড়পর্দায় আসছে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিশাল ক্যানভাসে নির্মিত গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ছবিকাজলরেখা’। এরই মধ্যে নির্মাতা ডিজিটাল প্রচার শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে আনলেন কাজলরেখা সিনেমার মূল চরিত্রদের ফার্স্ট লুক।

সেলিমের কাজলরেখা ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, খায়রুল বাসার, সাদিয়া আইমান নবাগতা মন্দিরা চক্রবর্তী।

৪০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে সময়ের তারকাদের দেখতে কেমন লাগবে, এমন কৌতূহল অনেকেরই। সেই কৌতূহল যেন আরও উস্কে দিলেন নির্মাতা। সম্প্রতি কাজলরেখার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি চরিত্রের লুক প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে শরিফুল রাজ, মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন মন্দিরা চক্রবর্তীর লুক। সেখানেই চমকে দিয়েছেন মিথিলা। কঙ্কন দাসী চরিত্রে মিথিলাকে দুর্দান্ত লুকে দেখা গেছে স্থিরচিত্রে। নাকে নথ, কানে ভারী গহনা, গলায় স্বর্ণের ভারী নেকলেস, চোখে কাজল চুলে বেণি। এমন রূপে এর আগে দেখা যায়নি মিথিলাকে। আজ প্রকাশ হবে কাজলরেখা সিনেমার প্রথম গান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা